সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

2098

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান

পর্যটন নগরী কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে কক্সবাজার সদর মডেল থানা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন।

অভিযান চলাকালে কক্সবাজার পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।

এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন রেহেনা আক্তার, কবির আহমদ, আবু বক্কর সিদ্দিক (৩৮), মো. আলম (২৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজারে অপরাধ দমনে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

Link copied!