নদী-খাল পুনরুদ্ধার: পানি নিরাপত্তা ও টেকসই কৃষির ভবিষ্যৎ পথরেখা
বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থনীতি ও কৃষি ব্যবস্থার সঙ্গে পানি ও নদীর সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। নদী, খাল, বিল, হাওর ও জলাভূমির বিস্তৃত জালিকা এই দেশকে বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ হিসেবে পরিচিত করে...