মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

খেলার মাঠ: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সারোয়ার আটক করা হয়েছে

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

2010

খেলার মাঠ: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সারোয়ার আটক করা হয়েছে

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || .কম

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার খান গ্রেপ্তার সম্পন্ন হয়েছেন।

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাত ভাই ও সহযোগী হিসেবে পরিচিত গোলাম সারোয়ার খানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

দেশজুড়ে বোমা হামলার খবর গুজব: পুলিশ

ঢাকা মহানগর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেনো হয়েছে।

ডিএমপি জানায়, বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিমানবন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। গোলাম সারোয়ার খান জাল ও জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে উপস্থাপন করেন। ওই পরিচয়ের ভিত্তিতে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেন তিনি। পরে এসব নথি ব্যবহার করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাত ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশ আরও জানায়, বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে গোলাম সারোয়ার খান চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত বিভিন্ন ঘটনায় সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তার গোলাম সারোয়ার খানকে জিজ্ঞাসাবাদ করা হলে বড় সাজ্জাদ চক্রের অপরাধ কর্মকাণ্ড, তার সহযোগীদের ভূমিকা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সপ্তাহের রাশিফল (৮-১৪ আগস্ট)

আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর

ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান

ঠিকানা: ১৯৮-১৯৯, মাজার রোড, মিরপুর-১, ঢাকা ১২১৬

একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান

মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬

Install for faster, offline access

Link copied!