প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম
2011
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
রাজনীতি: মর্মান্তিক প্রাণহানি ঘটেদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আবুল কালাম আযাদের আপিল
দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক (রোকন) সদস্য মাওলানা আবুল কালাম আযাদের খালাস চেয়ে আপিল আবেদন শুনানির তালিকায় রয়েছে।
সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) শুনানির জন্য রয়েছে।
এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেন। তার আপিলটি সোমবারের আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত রয়েছে।
পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।
তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ উঠার আগে মাওলানা আবুল কালাম আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া অভিযোগে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
রায় ঘোষণার দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি মাওলানা আবদুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা যায়, তিনি আত্মসমর্পণ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়োর বিরুদ্ধে আপিল করার শর্তে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি গত ২১ জানুয়ারি আত্মসমর্পণ করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আপিলের জন্য নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।
মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আবুল কালাম আযাদের আপিল
গুলির ক্ষত স্থানে পচন ধরায় হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে সম্পন্ন হয়েছে
জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ দেওয়া হয়
কাদের-নানক-নাছির-পলকের কল রেকর্ডে জুলাই আন্দোলনের নানা তথ্য
জামিন নিয়ে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর নির্দেশ
পুরুষ নির্যাতন রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট খারিজ
তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
বনানীতে মশাল মিছিলের চেষ্টা: ৩ জন কারাগারে, ৪ শিশু উন্নয়নকেন্দ্রে
৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড